মালদা

হলুদের জমি থেকে উদ্ধার এক যুবকের ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ

মালদহের বৈষ্ণবনগর থানার সাহাবানচক নতুন শ্রীকাস্তি গ্রামের একটি হলুদের ক্ষেত থেকে সোমবার এক যুবকের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, মৃতের নাম রামজান আলি(১৭)। পিতা জামাল সেখ। বাড়ি সাহাবানচক নতুন শ্রীকাস্তি এলাকায়। রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল ওই যুবক। সোমবার বাড়ি থেকে দুই কিলোমিটার দুরে হলুদ ক্ষেত ওই যুবকের রক্তাক্ত দেহ পরে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বৈষ্ণবনগর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। 

        মৃতের পরিবারের দাবি, খুন করা হয়েছে তাদের ছেলেকে। মৃতের দেহে একাধিক ধারালো অস্ত্রের কোপ রয়েছে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ার করা হয়েছে।